শিল্প-কারখানার হেভি-ডিউটি ডিজেল জেনারেটরের মেইনটেন্যান্স ও সার্ভিসিং নির্দেশিকা

শিল্প-কারখানায় ব্যবহৃত হেভি-ডিউটি ডিজেল জেনারেটরের স্থায়িত্ব এবং সার্বক্ষণিক কার্যক্ষমতা নির্ভর করে সময়মতো সঠিক মেইনটেন্যান্সের ওপর। অনাকাঙ্ক্ষিত বন্ধ বা ব্রেকডাউন এড়াতে সময়ভিত্তিক মেইনটেন্যান্স শিডিউল অনুসরণ করা অপরিহার্য।

শিল্প-কারখানার হেভি-ডিউটি ডিজেল জেনারেটরের মেইনটেন্যান্স ও সার্ভিসিং নির্দেশিকা


সময়ভিত্তিক মেইনটেন্যান্স চেকলিস্ট

সময়সীমাপ্রয়োজনীয় পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ কাজ
দৈনিক / চালুর আগেইঞ্জিনের অয়েল লেভেল, কুল্যান্ট (পানি/অ্যান্টিফ্রিজ) লেভেল, ডিজেল ট্যাঙ্ক রিডিং এবং ব্যাটারির ভোল্টেজ পরীক্ষা করা। জেনারেটরের আশেপাশে লিকেজ আছে কিনা তা পর্যবেক্ষণ করা।
সাপ্তাহিক / ৫০ ঘণ্টা পরএয়ার ফিল্টার ইন্ডিকেটর পর্যবেক্ষণ, ব্যাটারির টার্মিনাল পরিষ্কার করা এবং অন্তত ১০-১৫ মিনিট নো-লোডে জেনারেটর টেস্ট রান দেওয়া।
২৫০ - ৩০০ ঘণ্টা পর (বা ৬ মাস)লুব্রিকেটিং অয়েল (Mobil) পরিবর্তন, অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার এবং ওয়াটার সেপারেটর ফিল্টার পরিবর্তন।
৫০০ - ১০০০ ঘণ্টা পর (বা ১ বছর)এয়ার ফিল্টার পরিবর্তন, ভি-বেল্ট (V-belt) টেনশন অ্যাডজাস্ট করা, কুলিং সিস্টেম ফ্লাশ করা এবং অল্টারনেটর উইন্ডিং গ ড্রায়ার পরিষ্কার করা।

জেনারেটর সার্ভিসিংয়ের ৪টি গুরুত্বপূর্ণ দিক

১. লুব্রিকেশন সিস্টেম: ইঞ্জিনের অভ্যন্তরীণ ক্ষয় রোধ করতে সময়মতো সঠিক গ্রেডের লুব অয়েল ও ফিল্টার ব্যবহার করতে হবে।
২. ফুয়েল সিস্টেম: ডিজেলে পানি বা ময়লা থাকলে ইঞ্জিনের নজল ও পাম্প নষ্ট হয়। তাই নিয়মিত ফুয়েল ওয়াটার সেপারেটর পরিষ্কার রাখা জরুরি।
৩. কুলিং সিস্টেম: রেডিয়েটর প্যানেল পরিষ্কার রাখা এবং উপযুক্ত কুল্যান্ট ব্যবহার করা উচিত, যাতে ইঞ্জিন ওভারহিট (Overheat) না হয়।
৪. ইলেকট্রিক্যাল ও ব্যাটারি: অটোমেটিক ট্রিপিং নিশ্চিত করতে ব্যাটারির স্পেসিফিক গ্র্যাভিটি এবং চার্জিং অল্টারনেটর পরীক্ষা করা দরকার।

নির্ভরযোগ্য জেনারেটর ও সার্ভিস সাপোর্টে বাংলাদেশ জেনারেটর

শুধুমাত্র ভালো মানের জেনারেটর কেনাই শেষ কথা নয়; বিক্রয়োত্তর সেবা ও মূল খুচরা যন্ত্রাংশের (Genuine Spare Parts) সহজলভ্যতা সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে প্রিমিয়াম কোয়ালিটির ডাবল-ডিজেল জেনারেটর সরবরাহ এবং দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম দ্বারা সার্বক্ষণিক ব্যাকআপ সার্ভিস প্রদানে "বাংলাদেশ জেনারেটর" একটি স্বনামধন্য ও নির্ভরযোগ্য নাম। নতুন জেনারেটর কেনা কিংবা টেকনিক্যাল কনসালটেশনের জন্য সিদ্ধান্ত নেওয়ার পূর্বে "বাংলাদেশ জেনারেটর"-এর সাথে অন্তত একবার যোগাযোগ করা সব দিক থেকেই লাভজনক।
« Newer Older »